নতুন জিনের রয়্যাল বেঙ্গলের সন্ধান চালাচ্ছে শিলিগুড়ি বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি - The News Lion

নতুন জিনের রয়্যাল বেঙ্গলের সন্ধান চালাচ্ছে শিলিগুড়ি বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি




দি নিউজ লায়ন ;   ব্যাঘ্র প্রজনন কেন্দ্রের জন্য সাফারিতে আসতে পারে ভিন্ন পরিবারের রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল কনজারভেটিভ ব্রিডিং সেন্টারকে ঘিরে অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামে নতুন জিনের রয়্যাল বেঙ্গলের সন্ধান চালাচ্ছে শিলিগুড়ি বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি।বছর দেড়েকের মাথায় শিলার দ্বিতীয়বারের তিন সন্তানের জন্মের পরই ন্যাশনাল জু অথোরিটির তরফে সাফারির মুকুট জুড়েছে ব্যাঘ্র প্রজনন কেন্দ্রের পালক। মিলেছে শংসাপত্রও। তবে ব্যাঘ্র প্রজনন কেন্দ্রের পথে হাঁটতে হলে সেই মোতাবেক পরিকাঠামোর বর্তমানে প্রয়োজন রয়েছে সাফারি পার্কে। আর সেপথে এগোনোর ক্ষেত্রে   ইনব্রিডিং ডিপ্রেসনের সমস্যা সর্বাধিক ভাবাচ্ছে সাফারি কর্তৃপক্ষকে। 


সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান বন্য প্রাণীদের জননশৈলীর ক্ষেত্রে ইনব্রিডিং ডিপ্রেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সহজাত ভাবে একই পরিবারের রয়্যাল বেঙ্গল বাঘেদের মধ্যে সাদৃশ্যপূর্ণ জিনগত বৈশিষ্ট্য থাকায় তারা একে অপরের প্রতি সহজে আকৃষ্ট হয় না। বর্তমানে সাফারি পার্কে শিলা ও বিভানকে নিয়ে মোট সাতটি রয়্যাল বেঙ্গল রয়েছে। এদেরমধ্যে শিলার প্রথম দফায় দুটি কন্যা ব্যাঘ্র শাবক ও দ্বিতীয় বারের তিনটি পুত্র শাবক রয়েছে। আর সাধারণভাবেই এদের প্রত্যেকের মধ্যে বাঘিনীর শিলার নির্দিষ্ট কিছু জিনগত বৈশিষ্ট্য বর্তমান। 


একইভাবে শিলার দুই পর্যায়ের পুরুষসঙ্গী স্নেহাশিস ও বিভানের কিছু নির্দিষ্ট জিনের প্রভাব রয়েছে এই পাঁচ ব্যাঘ্র শাবকদের মধ্যে। সেক্ষেত্রে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে একই পরিবাররের বাঘেদের জননশৈলীতে আনা হলে তাদের নির্দিষ্ট জিনগত বৈশিষ্ট্য ও সংক্রমন বা অস্বাভাবিকত্ব থাকলে প্রজন্মের পর প্রজন্ম তা বহন করে চলবে। সেক্ষেত্রে সাফারিতে প্রজনন কেন্দ্র গড়ে তুললে একই পরিবারের বাঘেদের জননশৈলীর ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ ও  চিকিৎসকেরা। 


তাই অন্য কোনো চিড়িয়াখানা কিংবা বন্যপ্রাণ উদ্যানের ভিন্ন পরিবারের নতুন জিন বিশিষ্ট রয়্যাল বেঙ্গলের চাহিদা দেখা দিচ্ছে সাফারিতে। সাফারির জু ডিরেক্টর বাদল বাবু অবশ্য জানান তবে সেক্ষেত্রেও সমস্যা রয়েছে, বন্যপ্রাণ উদ্যানের নিয়মাবলী অনুযায়ি অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম অর্থাৎ বন্যপ্রাণী পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বন্যপ্রাণীদের আনা হয়।


 সেক্ষেত্রে সাফারিতে দুই দফায় শিলা জননে সাড়া দেওয়ায় অন্য চিড়িয়াখানাগুলি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে শিলার মাতৃত্বগত নির্দিষ্ট জিন বহনকারী কন্যা ও পুত্র রয়্যাল বেঙ্গলদের নিতে চাইবে কিনা তা নিয়ে বিরাট সমস্যা দেখা দিতে পারে। তাই সাফারিতে রয়্যাল বেঙ্গল ব্যাঘ্র প্রজনন কেন্দ্র চালুর দিকে এগোলে পুনরায় শিলার নতুন সঙ্গীর খোঁজ না করে ভিন পরিবারের পুরুষ বা স্ত্রী রয়্যাল বেঙ্গলের দিকে নজর রাখছে পার্ক। যদিও সাফারি কর্তৃপক্ষ জানায় এই সবটাই এখনও চিন্তাভাবনার স্তরেই রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.